হোম > জাতীয়

জাকারিয়া হোসেন বেবিচকের প্রধান প্রকৌশলী নিযুক্ত

স্টাফ রিপোর্টার

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী পদ নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হয়েছে। প্রধান প্রকৌশলী পদে মো. জাকারিয়া হোসেনকে চলতি দ্বায়িত্ব দেয়া হয়েছে। বেবিচকের বোর্ড সভায় সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ আমার দেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বোর্ড সভার সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২২ মার্চ আলোচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের অবসরকালীন ছুটিতে যাওয়ার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পদটি শূন্য ছিল। বিশেষ করে হাবিবুর রহমানসহ ১৯ জনের বিরুদ্ধে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগের দুদক মামলা দায়ের করে। এরপরেও একটি সিন্ডিকেট তাকে আবারও প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক আরও ১ বছর রাখার জন্য নানাভাবে চেষ্টা চালায়। এই বিষয়টি নিয়ে বেবিচকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মাঝে অসন্তোষও ছিল।

আলোচিত এই পদকে ঘিরে কয়েকজনের নাম শোনা যায়। তাদের মধ্যে মো. জাকারিয়ার নাম সবার উপরে ছিল। সৎ কর্মকর্তা হিসেবে বেবিচকে জাকারিয়ার সুনাম রয়েছে।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ