হোম > জাতীয়

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

আমার দেশ অনলাইন

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরো ১ হাজার ২২৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন।

আরো বলা হয়, ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

ডব্লিউএ

আ.লীগের সুবিধাভোগী পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড, দেশজুড়ে গরমে অতিষ্ঠ জনজীবন

ওয়াসার পানি দুর্গন্ধময়: সংসদে জামায়াত এমপি

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের এমপির মধ্যে পার্থক্য কি

এবার সংসদে নোয়াখালীকে বিভাগ করার দাবি তুললেন হান্নান মাসউদ

শপথ গ্রহণ থেকেই জনগণকে হতাশ করেছেন সংসদ সদস্যরা

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বোর্ডের ১১ বিশেষ নির্দেশনা

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার বিষয়ে সংসদে যা জানালেন নৌমন্ত্রী