হোম > জাতীয়

শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে দ্বিগুণেরও বেশি নিবাসী

স্টাফ রিপোর্টার

আইনের সংঘাতে আসা শিশুদের সংশোধন ও উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের আওতায় পরিচালিত হওয়া ৩টি শিশু উন্নয়ন কেন্দ্রে দ্বিগুণেরও বেশি নিবাসী রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিশু নিবাসীর অবস্থান গাজীপুরের টঙ্গীর বালক শাখায়। ৩০০ আসনের ধারণ ক্ষমতা থাকলেও সেখানে বর্তমানে ৭৫০ শিশু রয়েছে। একইচিত্র যশোরের পুলেরহাট কেন্দ্রেরও।

মঙ্গলবার টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) ‘শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবার মনোন্নয়ন’ শীর্ষক সেমিনারে এমনটি উঠে এসেছে। সেখানে বলা হয়, কেবল আবাসন সংকটই নয়, তাদের শিক্ষা, প্রশিক্ষণ, আইনি সহায়তাসহ শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের সেবার মান বাড়াতে যুগোপযোগী অ্যাকশন প্লান করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এতে সাইকোসোস্যাল কাউন্সিলিং আরো শক্তিশালী করা এবং পেশাদার সমাজকর্মীর স্বীকৃতির লক্ষ্যে এক্রিডেশন বডি গঠনে গুরুত্বারোপ করেন তিনি।

সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত সুইডিশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি পাওলো ক্যাস্ট্রো নেদারস্টাম এবং ইউনিসেফ বাংলাদেশের হেড অব চাইল্ড প্রটেকশন নাতালি ম্যাকলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক লিপি গ্লোরিয়া রোজারিও, টঙ্গী কেন্দ্রের তত্ত্বাবধায়ক এমরান খান, কেন্দ্রের প্রবেশন অফিসার শাকিল মাহমুদ প্রমুখ।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী