হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : আমার দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে গত ফ্যাসিস্ট আমলে জেলখানায় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। নির্যাতন করেই তার জীবন বিপন্ন করে দেওয়া হয়েছে। তা নাহলে আমরা হয়তো তাকে এত তাড়াতাড়ি হারাতাম না। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার ছিল, অবশ্যই তার দায় রয়েছে।’

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করার বিবরণ তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, গোটা বিশ্ব দেখেছে খালেদা জিয়াকে কীভাবে একটি মিথ্যা ও প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। ওই রায় ছিল সম্পূর্ণ সাজানো। চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটাই বলেছেন।

বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক পোশাক ব্র্যান্ডগুলো, অর্ডার যাচ্ছে ভারতে

পার্বত্য চুক্তি বাতিল না নতুন চুক্তি, আলোচনা শনিবার

শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী শক্তির ঐক্যের কাছে ষড়যন্ত্রকারীরা হারবে: অপর্ণা

মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রধানমন্ত্রীর ঐতিহাসিক উদ্যোগ: মাহ্দী আমিন

২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান

গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

বাংলাদেশ আক্রান্ত হলে ভারত টুকরো টুকরো হয়ে যাবে