হোম > জাতীয়

পোড়া কারখানায় এখনো চলছে লাশের খোঁজ, হাসপাতালে স্বজনদের ভিড়

স্টাফ রিপোর্টার

জাতীয় বার্ন ইনস্টিটিউটে মঙ্গলবার গভীর রাত থেকে রূপনগরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভীড় করছেন স্বজনহারা পরিবারের লোকেরা। নিহত স্বজনদের পরিচয় জানতে রাত থেকেই তারা অপেক্ষা করছেন। হাসপাতালে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে রাজধানীর মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা বা গোডাউনের ভেতরে আর কোনো লাশ রয়েছে কি না তা অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি সমাপ্ত হওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। বুধবার (১৫ অক্টোবর) আগুন লাগা কেমিক্যাল গোডাউনের সামনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বলেন, আমাদের অগ্নিনির্বাপণ কার্যক্রম চলমান রয়েছে। কেমিক্যাল অপসারণ এবং সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করতে আরো সময় লাগবে। ঠিক কত সময় লাগবে তা এখনই বলা যাচ্ছে না। কাজী নজমুজ্জামান বলেন, গারমেন্টসের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে। কিন্তু কেমিক্যালের আগুন নির্বাপণে সময় লাগবে। এসব কেমিক্যালের কারণে বিষাক্ত ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে, যা মানুষের শ্বাস-প্রশ্বাসে সমস্যা করছে। ঘনবসতির কারণে আমাদের কার্যক্রমেও সমস্যা হচ্ছে। তাই আমরা মাইকিং করে সবাইকে দূরে থাকতে বলছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোডাউনের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, প্রক্রিয়াটি চলমান রয়েছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, এ পর্যন্ত আমরা নিশ্চিত করতে পেরেছি ভেতরে আর কোনো লাশ নেই। তবে ভেতরে যেহেতু প্রচুর ধোঁয়া রয়েছে, পুরোপুরি অগ্নিনির্বাপণ প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বলতে পারব আর কোনো লাশ রয়েছে কি না।

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার