হোম > জাতীয়

ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বহু বছর পর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় বাংলাদেশের মানুষের দোয়ায়, আমি ও আমার পরিবার দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে পেরেছি। এ জন্য আমি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও কূটনৈতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি এই দেশের একজন নাগরিক হিসেবে দোয়া করি, আল্লাহ যেস সবাইকে সুস্থ রাখেন, আল্লাহ যেন আমাদের সেই রহমত দেন, আমরা যেন দেশের মানুষের চাওয়া প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলেতে পারি।

তিনি বলেন, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।

প্রধানমন্ত্রী বলেন, ঈদের এই বিশেষ দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আপনাদের এই নির্বাচিত সরকার আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সাবাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত

দেশজুড়ে আবারো পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস, শুরু কবে

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, জানালেন তুরস্কের অধ্যাপক

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে শিগগিরই

চীন–বাংলাদেশ ভোকেশনাল রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় সমঝোতা

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হলে বাংলাদেশের কী লাভ, কী ঝুঁকি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৫ জনের মৃত্যু