হোম > জাতীয়

হবিগঞ্জের প্রবীণ শিক্ষাবিদ আবদুল হামিদ চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর এলাকার স্বনামধন্য শিক্ষাবিদ মো. আবদুল হামিদ চৌধুরী সম্প্রতি নিজ গ্রাম পশ্চিম জয়পুরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না্ ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, দুই ছেলে এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম আব্দুল হামিদ চৌধুরীর জানাযা শেষে নিজগ্রাম পশ্চিম জয়পুরের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তিনি পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ও নাগুরা ফার্ম হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। পুটিজুরী হাইস্কুলে তিনি ২৪ বছর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

গত মঙ্গলবার গ্রামের বাড়িতে তার রুহের মাগফেরাত কামনা করে কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়।

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপির এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

যাত্রাবাড়ীতে ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

এমপি হওয়ার প্রস্তাব পেয়ে যা বলেছিলেন তাসনিম জারা

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে হাসনাতসহ ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন