হোম > জাতীয়

সামাজিক মাধ্যমে ভুয়া আদেশ, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে একটি ভুয়া আদেশপত্র ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে সপ্তাহে তিন দিন অফিস চালুর বিষয়ে ১ এপ্রিল তারিখে একটি স্মারকপত্র সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে।

তবে এ ধরনের কোনো আদেশ বা চিঠি তাদের পক্ষ থেকে জারি করা হয়নি। ফলে এ-সংক্রান্ত গুজব বা ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এআরবি

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার

শিশুদের সম্ভাবনা বিকাশে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

ছোট্ট কাপড়ের দোকান থেকে ভিপি, সাদিক কায়েমের বেড়ে ওঠার নানা গল্প