হোম > জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

আতিকুর রহমান নগরী

জাতীয় প্রেস ক্লাবের ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেনসহ সব সদস্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো যাচ্ছে যে, আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭’-এর সব সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সব সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্যকারণবশতঃ নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনাসাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িককালের জন্য স্থগিত ঘোষণা করছে।

নির্বাচনের পরবর্তী পদক্ষেপ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এআই’র অপব্যবহার রোধে উদ্যোগ নেবে সরকার

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

৮০ বছর বয়স পর্যন্ত পেনশন পাবেন নমিনি

ক্রসফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা আসলে পুলিশ কিচ্ছু করতে পারবে না’ বলা সেই ওসি ডিবি হেফাজতে