হোম > জাতীয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ ঢাকার

বাসস

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। উপদেষ্টা ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লতিফ বিন রাশিদ আলজায়ানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ গুরুত্বারোপ করেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাহরাইনের গঠনমূলক নেতৃত্ব এবং আঞ্চলিক সমন্বয় ও রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

তৌহিদ হোসেন জানান, দু’দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ উন্নয়ন ও সহযোগিতা জোরদার করার জন্য বাংলাদেশ প্রস্তুত।

পররাষ্ট্র উপদেষ্টা দ্বিতীয় ধাপের রাজনৈতিক পরামর্শ বৈঠক ঢাকায় আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরও কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তাপপ্রবাহের দাপটের পর বৃষ্টির পূর্বাভাস

সরকারপ্রধান কিংবা রাষ্ট্রপতির সঙ্গে ছবি নিয়ে কাউকে ট্যাগ দেওয়া উচিত না

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা

সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের বৈঠক

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

বনানীতে ১১ তলা ভবনের ছাদে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

পুলিশের ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল