হোম > জাতীয়

রাজনীতির চেয়েও সাংবাদিকতা কঠিন: মঈন খান

আমার দেশ অনলাইন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সাংবাদিকতা একটা কঠিন কাজ। আপনারা জানেন রাজনীতিবিদদের কাজ কঠিন। কিন্তু আমি মাঝে মাঝে মনে করি সাংবাদিকতার যে দায়িত্ব, সেটা পালন করা রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়। সাংবাদিকদের রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে ‘দ্য ফোর্থ এস্টেট’ বলা হয়, অর্থাৎ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকরা। সাংবাদিকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কাজেই আপনারা কত গুরুত্বপূর্ণ, সেটা আপনারা নিজেরাই আশা করি উপলব্ধি করবেন।

ডিআরইউর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, অনেক সাংবাদিক ও সাংবাদিকদের অনেক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সম্ভবত ডিআরইউ এমন একটি প্রতিষ্ঠান, যা যতদূর সম্ভব তাদের সীমানার মধ্যে থেকে কাজ করে। সেই জন্য আমি ডিআরইউ’র প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি।

ড. মঈন খান বলেন, ডিআরইউ দীর্ঘদিন ধরে তাদের যে চরিত্র বজায় রেখেছে, তা অব্যাহত রাখলে বাংলাদেশের মানুষ আরো শ্রদ্ধা জানাবে।

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

লঘুচাপের প্রভাবে বৃষ্টি হলেও দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা

বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের চার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না

‘সম্পত্তি হস্তান্তর আইন কোরআন-সুন্নাহবিরোধী, দেশের আলেমরা এ বিষয়ে একমত’

ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী

সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষার পরিণতি পাকিস্তানের জন্য ভালো হয়নি: জামায়াত আমির