হোম > জাতীয়

পতিত ফ্যাসিবাদ ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও পতিত ফ্যাসিবাদী শক্তির যেকোনো চক্রান্ত রুখে দিতে ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারি দল, বিরোধী দলসহ সংসদের ভেতরের ও বাইরের সকল রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শেষভাগে জাতীয় ঐক্যের ওপর বিশেষ জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তা পাঠিয়ে এবং হরতাল-ধর্মঘটের নামে দেশে অস্থিরতা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে সমূলে উৎপাটন করতে হলে এবং দেশের বিরুদ্ধে যে কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে হলে আমাদের মধ্যকার রাজনৈতিক মতভেদ ভুলে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি দায়িত্বশীল বিরোধী দলের সহযোগিতাও অপরিহার্য। সংসদের ভেতরে ও বাইরে থাকা সব দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই সফল হতে পারবে না।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে অপরাধের মাত্রা আগের চেয়ে অনেকটাই কমেছে। ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বর্তমান সরকারের নয় মাসে খুনের ঘটনা ২৮৭টি হ্রাস পেয়েছে এবং মব ভায়োলেন্স ৫৫টি থেকে কমে ১৬টিতে নেমে এসেছে। এছাড়া সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সরকার কঠোর অবস্থান বজায় রেখেছে।

পুলিশ বাহিনীকে আধুনিকায়ন ও সংস্কারের কথা জানিয়ে তিনি বলেন, র‍্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন, সাইবার ইউনিট চালু এবং পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে বডি ওন ক্যামেরা চালু করা হয়েছে।

সরকার মানবাধিকার সমুন্নত রেখেই দেশ পরিচালনা করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এই মানবিক দৃষ্টিভঙ্গিকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্য বজায় রেখে যে কোনো মূল্যে নাশকতাকারীদের দমন এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: ডা.শফিকুর রহমান

দেশের সার্বভৌমত্ব ও সম্প্রীতি রক্ষায় ঐক্যের বিকল্প নেই: অপর্ণা রায়

সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে, আমরাও চাই উৎসব হোক: কৃষিমন্ত্রী

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী নীলনকশার অংশ: হেফাজতে ইসলাম

একাই লড়েছি, বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: মাহমুদুর রহমান

এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাব কেন: ডেপুটি স্পিকার

নাৎসিদের মতো পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সামনে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দৃশ্যমান হবে: অর্থমন্ত্রী