হোম > জাতীয়

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এতথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী এই সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কিনা- জানতে চাইলে হুমায়ুন ক‌বির বলেন, প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কখন যাবেন, যাদের সঙ্গেই দেখা বা বৈঠক হবে সবকিছুই জানানো হবে। কোনো কিছুই গোপন রাখা হবে না।

দ্বিপক্ষীয়ভাবে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের আগ্রহ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। দিল্লির সঙ্গে ঢাকা নতুন কার্যকর সম্পর্ক তৈরি করতে চায় বলেও জানিয়েছেন তিনি।

সীমান্তে হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হুমায়ুন ক‌বির বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত‍্যা ও তাদের নিরাপত্তা কূটনৈতিক চ্যানেলেই আলোচনা চলছে।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর

জুলাই শহীদদের হত্যার বিচার ও আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ

প্রথমবারের মতো ইসলামি বইমেলায় স্থান পেল ‘শাপলা কর্নার’

ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের ব্রিফিংয়ে এলো বাংলাদেশ প্রসঙ্গ

গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সব সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে: রাষ্ট্রপতি

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম

চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ৩৬৪ বাংলাদেশি আটক

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা

নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে ওআইসিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান