হোম > জাতীয়

উলামা-মাশায়েখ সম্মেলনে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাসহ ৯ দফা দাবি

আমার দেশ অনলাইন

কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, তাদের প্রকাশনা ও প্রচারসামগ্রী নিষিদ্ধ এবং মুসলমানদের ধর্মীয় পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞাসহ ৯ দফা দাবি জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ। এসব দাবি আদায়ে কয়েকটি কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন থেকে এসব দাবি উত্থাপন করা হয়। সম্মেলনে দেশের শীর্ষ আলেম-উলামা উপস্থিত ছিলেন।

মূল দাবিসমূহ হলো-

জাতীয় সংসদে আইন প্রণয়নের মাধ্যমে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে 'অমুসলিম সংখ্যালঘু' ঘোষণা করতে হবে।

কাদিয়ানি সম্প্রদায় মুসলমানদের স্বতন্ত্র ধর্মীয় সকল পরিভাষা—যেমন মসজিদ, আজান, সালাত, ইমাম, খলিফা, বাইয়াত ইত্যাদি ব্যবহার করতে পারবে না।

কাদিয়ানি সম্প্রদায়ের যাবতীয় বই-পুস্তক, লিটারেচার, ম্যাগাজিন, ডিজিটাল কনটেন্ট এবং প্রচারণামূলক উপাদান বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করতে হবে। একইভাবে ফেসবুক, টুইটার, ইউটিউব, সামাজিক মাধ্যমসহ ইন্টারনেটে পরিচালিত তাদের সকল অ্যাপস ও ওয়েবসাইট বন্ধ করতে হবে।

মহান আল্লাহ তাআলা, সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এবং কোরআন-সুন্নাহ তথা ইসলামের অবমাননার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন প্রণয়ন করতে হবে।

মুসলমানদের সাথে কাদিয়ানিদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং মুসলিম কবরস্থানে তাদের মৃতদের দাফন নিষিদ্ধ করতে হবে।

জাতীয় শিক্ষাক্রমে ‘খতমে নবুয়ত’-এর ইমান ও আকিদার বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে তাদের ধর্মীয় পরিচয় 'কাদিয়ানী' হিসেবে উল্লেখ করতে হবে।

মাওলানা সা'দকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে হবে এবং সা'দ পন্থীদেরকে ইজতেমার অনুমতি প্রদান করা যাবে না। এছাড়া জঙ্গি ও কুফরি সংগঠন হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করে তাদের সকল প্রচার ও প্রকাশনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।

ঘোষিত কর্মসূচি:

কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদের প্রকৃত রূপ তুলে ধরতে সকল মন্ত্রী, সংসদ সদস্য ও জেলা প্রশাসকদের (DC) নিকট আকিদায়ে খতমে নবুয়ত বিষয়ক বই-পুস্তক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

আগামী ছয় মাসের মধ্যে ধারাবাহিকভাবে দেশের প্রতিটি জেলায় খতমে নবুয়ত সমাবেশ করা হবে।

পর্যায়ক্রমে দেশের আট বিভাগে মহাসমাবেশ করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

রাজধানী ঢাকায় ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশ’ করা হবে।

‘ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’

কাঠমান্ডুতে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, আটকা ১২৭ যাত্রী

রাজনৈতিক গণতন্ত্র সফল করতে অর্থনীতিরও গণতন্ত্রায়ণ জরুরি: আমির খসরু

বিদ্যুৎ বিল বিতরণকারীকে ধাওয়া দিল নারী, ভাইরাল ভিডিওর নেপথ্যে কী

এমপিও শিক্ষকদের বদলি আবেদন ২১ আগস্ট শুরু, জমা দেওয়ার সময় কতদিন

কারিগরি ত্রুটিতে কাঠমান্ডু থেকে উড়তে পারেনি বিমান, ভোগান্তিতে শতাধিক যাত্রী

এসএসসির ফল প্রকাশের পর ১০ মৃত্যু, শিক্ষার্থীদের জন্য ৮ দফা সুপারিশ

আ.লীগ সম্পৃক্ততা, নিয়োগের ১৭ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

আগামী দুই-তিন বছরে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তন আসবে: প্রতিমন্ত্রী