হোম > জাতীয়

ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা

অর্থনৈতিক রিপোর্টার

ভারত থেকে স্থলপথে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। স্থলপথ ব্যবহার করে সুতা আমদানি বন্ধে গত মার্চের শেষের দিকে এনবিআরকে চিঠি পাঠিয়ে অনুরোধ জানিয়েছিল বাণিজ্যমন্ত্রণালয়ের আওতাধীন ট্যারিফ কমিশন। সে চিঠির প্রেক্ষিতে আমদানি নিষিদ্ধ করে এ প্রজ্ঞাপন জারি করেছে।

গত ১৩ এপ্রিল জারি করা এ প্রজ্ঞাপন মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। তবে স্থলপথে নিষেধাজ্ঞা থাকলেও সমুদ্র বা অন্যপথে আমদানিতে বাধা নেই।

বাংলাদেশে সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, তুলনামূলক কম মূল্যে স্থলপথে ভারত থেকে সুতা আমদানির কারণে দেশিয় উৎপাদনকলগুলোর বিপুল পরিমাণ সুতা অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এ কারণে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এছাড়া বন্ডের মাধ্যমে আমদানিকৃত সুতা খোলাবাজারে বিক্রিরও অভিযোগ করে আসছেন।

তবে সুতা ব্যবহারকারী তৈরি পোশাকখাত সংশ্লিষ্টরা বলছেন, সুতার মূল্য বেড়ে গেলে তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে।

এনবিআরের জারি করা প্রজ্ঞাপনের ফলে বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারীসহ সব স্থলবন্দর দিয়ে এখন থেকে সুতা আমদানি করা যাবে না।

অভূতপূর্ব সূচনায় গণতান্ত্রিক সংসদের নবযাত্রা

রাষ্ট্রপতি সংসদকে অপবিত্র করেছে: জুলাই ঐক্য

সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুবার্ষিকী আজ

ক্যান্সার আক্রান্ত সুমনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়

বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রতিমন্ত্রী নুর

এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি

অ্যাডভোকেট তাজুল ইসলামের বাবার মৃত্যু

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস