হোম > জাতীয়

ভারত-ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের আহ্বান হেফাজতের

স্টাফ রিপোর্টার

ভারত-ইসরায়েলের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বুধবার কুমিল্লা টাউন হলে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগরের ইফতার পূর্ব আলোচনায় তিনি এ আহ্বান জানান।

আজিজুল হক বলেন, ইহুদীবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে।ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করে না। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ । ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

আজিজুল হক আরও বলেন, ভারতজুড়ে রমজান মাসে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে সন্ত্রাসী মোদি সরকার। উত্তরপ্রদেশে হোলির সময় ‘শান্তি রক্ষা’র নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করেছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। আমরা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করে, পৃথিবীর কোথাও জালিমরা রাজত্বে বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং, হিন্দুত্ববাদী দানব মোদী সরকারের পরাজয়ও অনিবার্য। দুনিয়ার মজলুমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিম ইসরায়েল ও ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান