হোম > জাতীয়

বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা জরুরি: সেনাপ্রধান

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা জরুরি বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘অলিম্পিক ডে রান ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সারা বছরজুড়ে বিভিন্ন ধরনের শারীরিক কার্যক্রম আয়োজন করবে। ক্রীড়াকে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। স্বাস্থ্য ভালো থাকলে জাতিও ভালো থাকবে।’

তিনি মাঠ সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, ‘ঢাকায় খেলার মাঠের সংখ্যা কমে গেছে। খেলাধুলার জায়গা নেই। এজন্যই এ ধরনের কর্মসূচি চালু রাখা গুরুত্বপূর্ণ।’

এর আগে বাংলাদেশ শিশু একাডেমি থেকে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অলিম্পিক ডে রান–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাপ্রধান।

আয়োজনে অংশ নেয় বিভিন্ন বয়সের মানুষ, ক্রীড়াবিদ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা। অলিম্পিক আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়।

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ