হোম > জাতীয়

মহানবী (সা.) প্রথম ঘোষণা করেন – ‘পৃথিবীর সব মানুষ সমান’

ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা

আতিকুর রহমান নগরী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ইসলামের নবী (সা.): মুসলিম উম্মাহ গঠনের অক্ষ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী।

বক্তারা বলেন, এ বছরের ঈদে মিলাদুন্নবী (সা.) বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকীর বছর। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে ইরানের প্রস্তাবে ২০২৫ সালকে বিশ্বব্যাপী “হযরত মুহাম্মদ (সা.)-এর ১৫০০তম জন্মবার্ষিকী” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে মুসলিম বিশ্বব্যাপী ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।

বক্তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’, অর্থাৎ সমগ্র বিশ্বের মানুষের জন্য রহমতস্বরূপ। তাঁর আগমনের আগে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি সর্বপ্রথম মানবাধিকারের ঘোষণা দেন এবং বলেন— “পৃথিবীর সব মানুষ সমান। সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার কোনো বিশেষ মর্যাদা নেই।”

বক্তারা জোর দিয়ে বলেন, মহানবী (সা.)-এর নির্দেশিত পথ অনুসরণেই মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন— “ঐক্যের রশ্মিকে শক্ত করে ধরো এবং বিভক্ত হয়ো না।” বর্তমান মুসলিম বিশ্বের সংকটের মূলে বিভাজন বিদ্যমান। তাই নবী করিম (সা.)-কে কেন্দ্র করেই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে। এর কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ পরিচ্ছন্নতাকর্মী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি

গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

শাহজালালে মধ্যপ্রাচ্য রুটে ১৮ দিনে ৫৫৭টি ফ্লাইট বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমান ইজ অ্যা গুড লিসেনার

পহেলা বৈশাখ টাঙ্গাইল সদরে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন হানা দিতে পারে কালবৈশাখী

পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে: সেতুমন্ত্রী

রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার