হোম > জাতীয়

বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

স্টাফ রিপোর্টার

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে এনইআইআর চালুর সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা। এরপর তাদের আটক করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, ‘ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, হামলায় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। এমন সময় সেখানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা নামাজ পড়ছিলেন। তবে তাৎক্ষণিক কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ করে ভাঙচুর শুরু হয়েছে। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী অবস্থান নিয়ে ভবনে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরেও আমরা কেউ বের হতে পারছি না।’

এআই ক্যামেরার বার্তা ফোনে পেলে কীভাবে সত্যতা যাচাই করবেন

বিগত দুই সরকার লুটপাটের জন্য টিকা কেনেনি: স্বাস্থ্যমন্ত্রী

গাবতলী পশুর হাট নিরাপত্তায় কড়া নজরদারি

হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু

চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি

ঈদে নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ

মিরপুরে ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজকল্যাণমন্ত্রী ও প্রতিমন্ত্রী

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশনা