হোম > জাতীয়

দাবি আদায়ে 'প্রকৌশলী অধিকার আন্দোলন'এর আত্মপ্রকাশ

বিশেষ প্রতিনিধি

বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী ও বর্তমানে প্রকৌশল বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাবি আদায়ে প্রকৌশলীদের নতুন সংগঠন 'প্রকৌশলী অধিকার আন্দোলন' আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কাউন্সিল হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির আত্মাপ্রকাশ ঘোষণা করা হয়। এতে মাঈন উদ্দীন ও আবু উবায়দা মায়াজকে আহ্বায়ক এবং মো. কাউছার আহমেদ পরশকে সদস্য সচিব করা হয়েছে।

এদিকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রকৌশল অধিকার আন্দোলনের নেতৃবৃন্দরা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না; টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে; ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই এক্রিডিটেশনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থী, সদ্য গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং জ্যেষ্ঠ প্রকৌশলীর।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের