হোম > জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের সিজেসিসি’র চেয়ারম্যানের সাক্ষাৎ

আতিকুর রহমান নগরী

পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজেসিসি) চেয়ারম্যান সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার রাতে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

সাহির শামশাদ মির্জা দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানুষে মানুষে সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পাকিস্তান একাধিক খাতে বাংলাদেশের সঙ্গে ‘সহযোগিতা জোরদার করতে’ আগ্রহী।

তিনি বলেন, “আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে।”

করাচি ও চট্টগ্রামের মধ্যে দ্বিপক্ষীয় নৌ চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে এবং ঢাকা–করাচি বিমান রুটও কয়েক মাসের মধ্যে চালু হতে যাচ্ছে, সে কথা বৈঠকে তুলে ধরেন সাহির শামশাদ মির্জা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় পক্ষ মধ্যপ্রাচ্য ও ইউরোপে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তারা বিভিন্ন অঞ্চলে ‘রাষ্ট্রবহির্ভূত পক্ষের মাধ্যমে ভুল তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারজনিত চ্যালেঞ্জ’ নিয়েও মতবিনিময় করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও ভুল তথ্যের ছড়াছড়ি হচ্ছে। এগুলো বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যবহার করা হচ্ছে। এই সমস্যার মোকাবেলায় বৈশ্বিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এ সময় উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের