হোম > জাতীয়

৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রার্থীদের ২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার

দ্রুততম সময়ের মধ্যে সংশোধিত বিধির গেজেট প্রকাশ করে ৪৩তম বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তি প্রকাশ করাসহ ২ দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রত্যাশী আবেদনকারী প্রার্থীরা।

বুধবার দুপুর ১২টা থেকে ‘চরম বৈষম্যের শিকার ৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রত্যাশী প্রার্থী’ ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

অবস্থান কর্মসূচিতে প্রার্থীরা বলেন, ৪৩তম বিসিএস নন–ক্যাডারের ইতিহাসে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে। এত প্রার্থী একটি চাকরির জন্য দীর্ঘদিন অপেক্ষা করছেন। এখন তারা হতাশ। তারা বলেন, ‘পিএসসি বারবার আমাদের আশ্বাস দেওয়ার পরও এখনো সমাধান হয়নি। পিএসসি যত দ্রুত সম্ভব নিয়োগপ্রক্রিয়া শুরু করে তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করুক।’

তাদের দুই দফা দাবিগুলো হলো:

১. ৪৩তম বিসিএসের পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে।

২. অধ্যাচিত শূন্য পদসমূহে দ্রুততম সময়ে ৪৩তম বিসিএস ভাইভায় উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার বঞ্চিত প্রার্থীদেরকে সুপারিশ করতে হবে।

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সিরাজুল-মাহফুজ

হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের