হোম > জাতীয়

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

রবিশালে দুজনকে ক্রসফায়ারে হত্যা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দুজনকে ক্রসফায়ার দিয়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহসহ চারজনের বিচার শুরুর জন্য আজ দিন ধার্য রয়েছে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের মধ্য দিয়ে বিচার শুরু হবে।

হত্যাকাণ্ডের শিকার দুজন হলেন—আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা।

গত ২০ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এ মামলার এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আবুল হাসানাত আব্দুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন মামলার ভিকটিম টিপু হাওলাদার ও কবির মোল্লা। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র ও পরিকল্পনা ও গ্রহণ করেন। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি বরিশাল জেলার তৎকালীন পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহকে নির্দেশ দেন। এরপর একটি মিথ্যা মামলায় দুই ভিক্টিমকে আসামি করা হয়। পরে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিনকে দিয়ে আগৈলঝাড়া থানার গৌরনদী-গোপালগঞ্জ হাইওয়ের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে বুধার নামক স্থানে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।

অভিযোগে আরো বলা হয়েছে, আসামি আবুল হাসানাত আব্দুল্লাহ ও ডিআইডি এহসান উল্লাহর বিরুদ্ধে ঊর্ধ্বতন অবস্থানে থেকে নির্দেশনার মাধ্যমে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ও সুপিরিওয়র কমান্ড রেসপন্সিবিলিটির অপরাধ প্রমাণিত হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সেবা দিতে আগ্রহী চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান

সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না

ফ্লাইওভারে মুমূর্ষু শিশু, উদ্ধার করে হাসপাতালে নিল পুলিশ

শিশুদের অনলাইন ঝুঁকি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবিরের ইন্তেকাল

আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশুর অধিকার রক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে ৬৫১ জনের নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী