হোম > জাতীয়

রাড্ডা ক্লিনিক দখল ও ভাঙচুরের ঘটনায় শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়: ডা. শফিকুর রহমান

আমার দেশ অনলাইন

রাজধানীর মিরপুরে ক্লিনিক দখলের ঘটনায় সরকার ও সরকারি দলের সাংগঠনিক পদক্ষেপ প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিয়ে দৃশ্যমান শাস্তি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে দেশবাসী কেবল সাংগঠনিক পদক্ষেপ নয়, বরং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।

তিনি আরও বলেন, একই সঙ্গে এই হামলায় ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব সরকারকেই পালন করতে হবে।

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

রমজানের আগে দুই হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে চার্জশিট হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই ফেরদৌসী মিষ্টির: অ্যাটর্নি জেনারেল

জানুয়ারি-জুনে ইউপি ভোট, বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি

ফেরদৌসী মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, আসন শূন্য ঘোষণা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২১৪

আইনি ব্যবস্থা ছাড়া এমপিকে পদত্যাগের নির্দেশ সেইফ এক্সিটের প্রচেষ্টা: সাদিক কায়েম