হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেশের সব আইন মেনে

বিশেষ প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ‘আর্জেন্ট এলএনজি’র সাথে বাংলাদেশের চুক্তির কথা উল্লেখ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন বলেছেনে, এ চুক্তি হয়েছে দেশের সব আইন মেনে।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, এ চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ২০০৬ সালের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৮ সালের পাবলিক প্রকিউরমেন্ট রুলস এবং ১৯৮০ সালের ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্টসহ বাংলাদেশের আইন অনুসরণ করবে।

প্রসঙ্গত, বছরে ৫০ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার।

গত শুক্রবার এক বিবৃতিতে চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছে কোম্পানিটি। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর এটি দেশটির এলএনজি সরবরাহের ক্ষেত্রে একটি বড় চুক্তি।

যুক্তরাষ্ট্রের কোম্পানি আর্জেন্ট এলএনজি লুইসিয়ানা অঙ্গরাজ্যে প্রতি বছর আড়াই কোটি মেট্রিকটন গ্যাস উৎপাদন সুবিধার ক্ষেত্র তৈরি করছে। চুক্তির এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের জ্বালানি নীতির পক্ষে শিল্পের প্রতি আস্থাশীলতার প্রতিফলন ঘটছে বলে মনে করছেন এর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো।

জুলাই শহীদ-আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসনে অগ্রগতি কতটুকু, জানতে চাইলেন তুলি

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, একদিনে রেকর্ড ১০৯৭ আক্রান্ত

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে সরকার কী ব্যবস্থা নিয়েছে, জানালেন মন্ত্রী

প্রশাসনে বড় রদবদল, একযোগে বদলি ২৭ উপসচিব

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

রিপ্যাট্রিয়েশন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

যেভাবে উত্তরার ফ্ল্যাট থেকে তুলে নেওয়া হয়েছিল সালাহউদ্দিনকে