হোম > জাতীয়

দেশে কেউ ভয়ের সংস্কৃতি ফেরাতে চাইলে রুখে দাঁড়াব : জামায়াত আমির

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

দেশে কেউ আবারও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ভয়ের সংস্কৃতি আবারও ফিরে আসুক এটা কেউ চায় না, আমরাও চাই না। কেউ যদি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চান, তিনি যেই হোন না কেন, আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব। আমরা আর ভয়ের সংস্কৃতি বাংলাদেশে আনতে দেবো না। আজকের মহান দিনে আল্লাহ তা’আলা আমাদের বৈষম্যমুক্ত, সৌহার্দ্যের, মানবিক ও ইনসাফভিক্তিক বাংলাদেশ গড়ার জন্য আরেকবার অঙ্গীকারবদ্ধ হওয়ার তৌফিক দান করুক।

সংসদের বিরোধী দলীয় এই নেতা বলেন, বিভিন্ন কারণে এবার মানুষের ঈদযাত্রায় অনেক বেশি দুর্ভোগ হয়েছে। আশা করি, ভবিষ্যতে আর এমন দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা হবে না। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না