হোম > জাতীয়

ছাত্রলীগের ৩ ক্যাডারকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় মিছিল করতে গেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩ ক্যাডারকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল। আটককৃতরা হলেন- রাজু (৩০), লাবনী (৩৫) এবং সিরাজুল (৪৫)।

শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ২৭ নম্বর সড়কে মিছিলে ধাওয়া দিয়ে ছাত্রলীগের ওই ৩ ক্যাডারকে আটক করেন সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল আহ্বায়ক সদস্য মীর মোহাম্মদ খোকন, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদল নেতা মাইনুদ্দিন মাহিম ও মকবুল কলেজ ছাত্রদলের নেতা মেহেদী হাসান সাগর।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এস আই শাহাদাত জানান, ছাত্রলীগের মিছিল থেকে ওই ৩ ক্যাডারকে ছাত্রদল আটক করে পুলিশকে খবর দেয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ওই ৩ ক্যাডারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত

শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এমদাদ উল বারীর নিয়োগ বাতিল, বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান