হোম > জাতীয়

ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শুরু ২ জুন

বিশেষ প্রতিনিধি

আগামী ২ জুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী আমার দেশকে বলেন, 'আগামী ২ জুন মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার শুভ সূচনা করবেন।'

কমিশন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে তিনটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের সংলাপও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধন করার কথা রয়েছে।

উদ্বোধনের পরদিন মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন, যাতে ৩২ দল ও জোটের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনে সংলাপ করে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বেশ কিছু বিষয়ে ঐকমত্য এবং আংশিক ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি তাদের।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, গত ১০ মে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টির (ইউপিডিএফ) সঙ্গে সংলাপের মুলতবি করেছিল জাতীয় ঐকমত্য কমিশন। তাদের সঙ্গে সংলাপ করায় কমিশনের সমালোচনা করে অনেকেই। এ কারণে মুলতবি বৈঠক করেনি তারা। এবার দ্বিতীয় ধাপের সংলাপে ইউপিডিএফকে আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে জানা গেছে। এছাড়া বাকি ৩২ দল ও জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বিতীয় দফার সংলাপ হবে বিষয়ভিত্তিক। যে সব মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য পোষণ করেনি, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সোমবার প্রধান উপদেষ্টা দ্বিতীয় দফার সংলাপ উদ্বোধন করবেন। তার উদ্‌বোধনী বক্তব্যের পরে প্রথম দিনের সেশন শেষ হবে। পরের দিন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। ঈদের আগে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ না হলে ঈদের পরও হতে পারে।

এমএস

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত