হোম > জাতীয়

নির্বাচন কমিশনে ৫ম দিনের মতো আপিল শুনানি শুরু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদনের শুনানির পঞ্চম দিনের মতো শুরু হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই আপিল শুনানি চলবে।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ইসিতে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। আজ শুনানির জন্য ২৮১ থেকে ৩৮০ নম্বর আপিল আবেদন নির্ধারণ করা হয়।

এসব আপিল আবেদনের শুনানি শুরু হয় গত শনিবার থেকে। প্রথম দিনে ৫১ জন প্রার্থিতা ফিরে পান, পরদিন রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়, সোমবার ৪১ জন প্রার্থিতা ফিরে পান। আর গতকাল ৫৩ জনের আপিল মঞ্জুর হয়। সব মিলিয়ে চার দিনে ২০৩ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।

তারপর ২২ জানুয়ারি নির্বাচনি প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ