হোম > জাতীয়

‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’, যা বলল ফ্যাক্টচেকার

আমার দেশ অনলাইন

নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে জড়িয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবিসহ যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’।

ফ্যাক্টচেক: রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমানকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এ দাবিগুলো প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূলধারার গণমাধ্যম যমুনা টিভির উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এ ছাড়া, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সঙ্গে আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়।

পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷ সুতরাং শামীম ওসমান মারা গেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

গ্যাস সংকটে যমুনা সার কারখানায় দুই বছরে মাত্র ৩ দিন উৎপাদন

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪৮

পলাতক সরকার যেভাবে দেশ চালিয়েছে, বিরোধীরাও সেই সূত্রে চলছে: রুমন

৫০ হাজার টাকার চুক্তিতে ককটেল নিক্ষেপ করে পালাতে গিয়ে ধরা

প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করতে চান না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলার মাটিতে শহীদ ওসমান হাদি হত্যার বিচার হবেই: সাদিক কায়েম

সার ডিলার নিয়োগ চূড়ান্ত হয়নি