হোম > জাতীয়

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় মৃত্যুবরণ করেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তার মৃত্যুতে নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যগণ গভীর শোক প্রকাশ করেন। আগামীকাল বাদ যোহর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের লাশ যথাযথ সামরিক মর্যাদায় বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

শুক্রবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম ২ নভেম্বর ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন।

ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ১০ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অনবদ্য অবদান রাখেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ নৌবাহিনী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে

সাব-রেজিস্ট্রি অফিসে হয়রানি-দুর্নীতি বন্ধ করতে হবে: আইনমন্ত্রী