হোম > জাতীয়

হামে আক্রান্ত ৫০ হাজার ছাড়াল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ১ হাজার ৪৫৯ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মৃত্যু দাঁড়ালো ৪১৫ জনে এবং আক্রান্ত হয়েছে ৫০ হাজার ৫০০ জন।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৪১৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬৫টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫০ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৩৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫০ হাজার ৫০০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম উপসর্গে ১৮২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৪৮৯ জন।

নৌকা ও স্পীড বোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না

নারী উদ্যোক্তাদের যোগ্যতার ভিত্তিতে উৎসাহ দিতে হবে

ড. ইউনূসকে বিয়ের নিমন্ত্রণ জানালেন ডাকসু ভিপি

ঢাকাসহ দেশের ১৩ নদী বন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ-বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ

পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার: সেতুমন্ত্রী

ঈদে পোশাক কারখানার ছুটি নিয়ে যা বললেন সড়কমন্ত্রী

গ্রাম পুলিশে নারী সদস্য নিয়োগ স্থানীয় সরকারকে জনবান্ধব করবে: মির্জা ফখরুল

ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি