হোম > জাতীয়

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

আতিকুর রহমান নগরী

আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফেজ আনাস বিন আতিককে সংবর্ধনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পর শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। তিনি হাফেজ আনাসকে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম শায়েখ নেছার আহমদ নেছারী এবং হাফেজ আনাসের পিতা আতিকুর রহমান।

অভিনন্দন জানিয়ে ধর্মসচিব মো. কামাল উদ্দিন বলেন, হাফেজ আনাস তার এই অর্জনের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় সমাসীন করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছে।

তিনি আরো বলেন, বিশ্ববিজয়ী হাফেজ ও ক্বারীদের অর্জন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৬ থেকে ১০ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বিশ্ব চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করেন বাংলাদেশি হাফেজ আনাস। আজ তিনি পুরস্কার নিয়ে দেশে ফিরেছেন।

গত ৭ অক্টোবর ২০২৫ ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে তাকে মিশরের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন