হোম > জাতীয়

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্চে। প্রায় দুই বছর আগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত এই অধিবেশন ছিল ভিন্নধর্মী রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি অনান্য ঘটনা। এ কারণে সংসদের ভেতরের কার্যক্রমের পাশাপাশি বাইরেও ব্যাপক আগ্রহ ছিলো।

রাষ্ট্রপতির ভাষণ, মুক্তিযুদ্ধ ও জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। একই সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারের কিছু বক্তব্যও জনমনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার সমাপ্ত হওয়া এই অধিবেশনে যেমন আইন পাসের দিক থেকে নতুন রেকর্ড তৈরি হয়েছে, তেমনি ছিল তীব্র রাজনৈতিক বিতর্ক এবং আগাম রাজনীতির নানা ইঙ্গিত।

সংসদ সচিবালয়ের তথ্যে জানা যায়, ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯১টি বিল পাস হয় এবং শেষ দিনের দুটি বিলসহ মোট ৯৪টি বিল অনুমোদনের মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়।

প্রশ্নোত্তর পর্বেও সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বাসসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৯৩টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে তিনি ৩৫টির জবাব দেন।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে জমা পড়া ২,৫০৯টি প্রশ্নের মধ্যে ১,৭৭৮টির উত্তর দেওয়া হয়েছে।

বেশি আলোচিত আটটি বিষয় হলো— ১. রাষ্ট্রপতির ভাষণ- আলোচনা ও বিরোধিতা, ২. 'জুলাই সনদ' নিয়ে বিতর্ক ৩. মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, ৪. প্রশ্নোত্তর পর্বে জবাবদিহিতা, ৫. ওয়াকআউট ও বিরোধী দলের সক্রিয়তা, ৬. আলোচনায় স্পিকার- ডেপুটি স্পিকার, ৭. সংসদের ‘আলোচিত চরিত্র’, ৮. বিল পাস ও অধ্যাদেশ উত্থাপনের রেকর্ড।

সূত্র: বিবিসি বাংলা

এমবি

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার