হোম > জাতীয়

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কমিটি নিয়ে গুজব

স্টাফ রিপোর্টার

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন গঠনের দাবি সরকারি কর্মকর্তাদের

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নিয়ে একটি মহল থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। কর্মকর্তারা বলেন, গুজবের ওপর ভিত্তি করে কয়েকটি সংবাদপত্র একটি বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ করেছে।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মো. নজরুল ইসলাম এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, এসোসিয়েশনের সাম্প্রতিক সভায় নতুন কোনো কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদেও নিয়োজিত রয়েছেন।

সোমবার সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি নজরুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মূলত সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এতে নতুন কোনো কমিটি গঠন বা নেতৃত্ব নির্বাচনের মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিবৃতিতে নজরুল ইসলাম আরো বলেন, কোনো কোনো সংবাদমাধ্যমে অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের খবর প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়। এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং সদস্যদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু