হোম > জাতীয়

দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান ইনকিলাব মঞ্চের

স্টাফ রিপোর্টার

দেশের মানুষকে শাহবাগে অবস্থানের আহ্বান জানিয়েছে শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতিষ্ঠা করা সংগঠন ইনকিলাব মঞ্চ।

শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চের নিজস্ব ফেসবুক পোস্ট থেকে এ আহ্বান জানানো হয়।

ইনকিলাব মঞ্চ লিখে, বাংলাদেশের জনগণকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থান করার জন্য আহ্বান করা হচ্ছে।

অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত-সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে।

ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শাহাদাত বরণ করেন হাদি।

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন পে স্কেলের বাইরে থাকবেন যেসব সরকারি চাকরিজীবী

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবি

হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২০

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে