হোম > জাতীয়

হাসান আরিফের জানাজায় প্রধান উপদেষ্টা

স্পোর্টস রিপোর্টার

উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। শুক্রবার এশার নামাজের পর ঢাকার ধানমন্ডি ৭ নম্বর মসজিদে অনুষ্ঠিত হয়। তার জানাজায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।

আগামীকাল শনিবার বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ শুক্রবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগ আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পেরে বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। এর আগে শুক্রবার বিকেলে দুবাই থেকে ঢাকায় অবতরণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

হাসপাতালে পৌঁছে প্রধান উপদেষ্টা মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ