হোম > জাতীয়

হামের টিকা কেন দেওয়া হয়নি তা তদন্ত করা হবে

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা না দেওয়ার ঘটনাটি কেন ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হামের উপসর্গে তিন শতাধিক শিশু মারা যাওয়ায় অন্তর্বর্তী সরকারের কোনো গাফিলতি আছে কি না, তা খুঁজে দেখতে তদন্তের উদ্যোগ নেবে সরকার। তিনি জানান, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে।

উপদেষ্টা বলেন, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় স্বাস্থ্যসংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি শুরু করেছে। এ সপ্তাহে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় হাম-রুবেলা টিকাদানের জন্য প্রয়োজনীয় আরও ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে পৌঁছেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী গণপরিবহনে শৃঙ্খলা ও নিরাপত্তা আনা, সমন্বিত ও স্মার্ট ব্যবস্থাপনা এবং বাস রুট রেশনালাইজেনের অংশ হিসেবে রাজধানী ঢাকার সব কটি বাস রুটকে অল্প কয়েকটি রুটে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার।

গণপরিবহনে জ্বালানিনির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে বিদ্যুচ্চালিত বাস চালুর পরিকল্পনা আছে সরকারের। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য এ ধরনের স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইটিসি সিস্টেম চালু করা হয়েছে বলে জানান তিনি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬’ শিরোনামে নীতিমালার খসড়াটি বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পর্যালোচনা করা হচ্ছে।

রাজধানীর মিরপুরের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক এলাকায় ব্যবসা করা ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের (হকার) নিয়মের আওতায় আনতে ডিজিটাল পরিচয়পত্র দেওয়া শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এলআর

সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব

কুর্মিটোলা হাসপাতালে আইসিইউ ইউনিটের উদ্বোধন করলেন জুবাইদা রহমান

বিদ্যুৎ নিয়ে সুখবর দিল পিডিবি

গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’, পুলিশ পাহারায় ঢামেকে ভর্তি

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহযোগিতা চাইলেন গণপূর্তমন্ত্রী

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা

মুক্তিযুদ্ধের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছি: মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন এ বছরের শেষের দিকে

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে উদ্বেগের কিছু নেই

সশস্ত্র বাহিনীকে জনমুখী করতে ডিসিদের নির্দেশনা