হোম > জাতীয়

আবারো বাড়ছে হামে মৃত্যু

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। আর একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৮০৭ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮০ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল ৮৮৭ জন।

এ নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে অর্থাৎ ৯৮ দিনে হাম ও হামের উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৭৩৮ জনে এবং মোট মৃত্যু হয়েছে ৬৭৭ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকী ৫৮৪ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৯১ হাজার ৭৮৯ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১০ হাজার ৯৪৯ জন। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৯০২ জন। হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১ হাজার ৯৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া সাত শিশুর মধ্যে ৬জন ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। একই সময়ে

‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৩২৬ জন। এর মধ্যে ৫১ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ৩০৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৭ শিশু এবং সন্দেহজনক হাম মৃত্যু হয়েছে ২৪৭ জনের। এরপরেই রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৯ জন, সিলেটে তিনজনসহ ৭৭ জন, চট্টগ্রামে ১০ জনসহ ৫৯ জন, বরিশালে ১৯ জনসহ ৫৮ জন, ময়মনসিংহে দুইজনসহ ৫৫ জন, খুলনাতে হামের উপসর্গে ২৭ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

গ্যালারিতে বসে খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী

পরিবেশ ও জলবায়ু খাতের বরাদ্দ যথাযথ খাতে বাস্তবায়ন করতে হবে: বাপা

অনিয়মের দায়ে ৯ নৌযানকে জরিমানা

এটা ধোকাবাজির বাজেট: ব্যারিস্টার শাহরিয়ার

ঢাকা উত্তরের ২৭, দক্ষিণের ২৯ খাল অবৈধ দখলমুক্ত করা হবে

সন্ত্রাসী ও মাদক কারবারিদের কঠোর হাতে দমন করবে সরকার: রেল প্রতিমন্ত্রী

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বৃদ্ধি করতে হবে: শিক্ষামন্ত্রী

হামে আরও ৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫–১৭ চুক্তি

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে উসকানির আভাস পাচ্ছি: রিজভী