হোম > জাতীয়

উপকূলে বৃষ্টির প্রবণতা, কমেছে তাপমাত্রা

সন্দ্বীপে ৫১ মিলিমিটার বৃষ্টি

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দেশে তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি।

এদিকে উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বেড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুই দিন উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মোংলায় ১৪, যশোর ও চাঁদপুরে ৬, আমবাগানে ৫, সীতাকুণ্ড, চট্টগ্রাম ও বান্দরবানে ৪ এবং রাঙামাটি ও ফেনীতে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এর আগের দিন বুধবার দেশের সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। এ ছাড়া টেকনাফে ৫, চট্টগ্রামে ২, কক্সবাজার ও আমবাগানে ১ মিলিমিটার এবং গোপালগঞ্জে সামান্য বৃষ্টি হয়েছিল।

তাপমাত্রার পরিসংখ্যানে দেখা যায়, গত মঙ্গলবার ঢাকায় দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার তা কমে ৩৫ দশমিক ৪ ডিগ্রিতে দাঁড়ায়। ওই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৬ দশমিক ২ ডিগ্রি। বৃহস্পতিবার তা আরও কমে ৩৫ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে।

আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। আজ শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী শনিবার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রোববার ও সোমবারও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। সোমবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের বর্ধিত সময়ে তাপমাত্রা কমতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে গরমের তীব্রতা আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে সতর্কতামূলক লেবেল চালুর দাবি

প্রতিবন্ধী ব্যক্তিরাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত: জামায়াত এমপি

মক্কা-মদিনার সুরক্ষা ও পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলার নিয়োগে আসছে নতুন নীতিমালা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দৃশ্যমান: মন্ত্রী

হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক

সংসদের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল