হোম > জাতীয়

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

স্টাফ রিপোর্টার

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণের প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারও (এপিসি) রাখা হয়েছে।

সোমবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানিয়েছেন।

বার্তায় বলা হয়, মাঠে দায়িত্বরত সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা অধিকাংশ সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। এ ছাড়া ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করে মাঠপর্যায়ের লাইভ ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে নজরে রাখা হচ্ছে, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন হওয়া এসব সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ মেনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমাল রক্ষায় কাজ করছেন।

বিজিবি জানিয়েছে, দায়িত্ব পালনে সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কাজ যাতে ব্যাহত না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে, পাশাপাশি নেওয়া হচ্ছে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা।

বার্তায় আরো বলা হয়, সীমান্ত সুরক্ষা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায়ও বিজিবি সব সময় প্রস্তুত। সরকারের অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনে বাহিনীটি বদ্ধপরিকর।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত