জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার দুপুর দেড়টার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে কয়েক মিনিট অবস্থানের পর তিনি বের হয়ে যান।
স্পিকারের দপ্তর থেকে বের হওয়ার পর সংসদ ভবনের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফেরদৌসী। এ সময় তিনি বলেন, ‘আমাকে স্পিকার ডেকেছেন, তার সঙ্গে দেখা করেছি। দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব।’
সাংবাদিকেরা জানতে চান, আপনি পদত্যাগ করেছেন কি নাÑএ প্রশ্নের জবাব না দিয়ে তিনি দ্রুত চলে যান।
স্পিকারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা এমপি মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি নাÑএ বিষয়ে মন্তব্য করেননি। স্পিকারের দপ্তর সূত্র বলেছে, শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ দেন।