হোম > জাতীয়

‘বক্তব্য প্রত্যাহার করলাম, এবার আপনারা খুশি?’

আমার দেশ অনলাইন

বিরোধীদলের সংসদ সদস্যদের প্রশ্নকে ‘শাহবাগ স্কয়ার’ ও ‘পল্টন ময়দানের বক্তৃতা’ বলার পর তীব্র আপত্তির মুখে সেই বক্তব্য প্রত্যাহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এমন ঘটনা ঘটে।

বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।

তার এ কথায় বিরোধীদলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। তারা হাসনাত আব্দুল্লাহসহ একাধিক সদস্যের প্রশ্নের উত্তরে এভাবে বলার প্রতিবাদ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই।

প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দীন আহমদের কাছে ‘শেল্টার’ চান। স্পিকারও তাদের থামাতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?’

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আলোচনার মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবীরের বৈঠক

জাতীয় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী