হোম > জাতীয়

র‍্যাবের আয়নাঘর ছিল, তদন্তের পর ব্যবস্থা : ডিজি

স্পোর্টস রিপোর্টার

র‍্যাবের আয়না ঘর ছিল বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, আয়না ঘর, গুম, খুনসহ যতো ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, র‍্যাবে আয়না ঘর ছিল, আছে। যে অবস্থায় ছিল গুম, খুন কমিশনের নির্দেশে সেভাবেই রাখা হয়েছে। আমরা কোনো পরিবর্তন, পরিবর্ধন করিনি।

তিনি বলেন, আমরা সব ধরনের সহায়তা করছি। তদন্তের ফলাফলের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, র‍্যাবের পোশাক পরিবর্তনের ব্যাপারে দাবি উঠেছে। আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের নিজস্ব কোনো আইন নাই। পুলিশ আইনে র‍্যাব প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আলাদা একটি আইন করার চিন্তা ভাবনা করছি।

এছাড়া আর কোন কোন বিষয় সংস্কার করা যায় সেজন্য গণমাধ্যম ও জনসাধারণের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন র‍্যাব এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদোস।

বাংলাদেশিদের জন্য ফের চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

সরকারি চিংড়ি এস্টেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

প্রাথমিকে সংগীত, নৃত্য-নাট্যকলা গ্র্যাজুয়েটদের শিক্ষকতায় নতুন সুযোগ: ববি হাজ্জাজ

৫০ বছরেও আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ

মেগা প্রকল্পের মাধ্যমে শুরু হয়েছে মেগা দুর্নীতি

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে

লাইসেন্স ছাড়া বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহারে কঠোর ব্যবস্থা: বিটিআরসি

মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

দুদক স্বাধীনভাবে কাজ করবে বলে প্রত্যাশা টিআইবির