হোম > জাতীয়

সংসদে হাসিনাকে নিয়ে যা বললেন রুমিন ফারহানা

আমার দেশ অনলাইন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও সর্বক্ষণিক বিভিন্ন মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট ইস্যুতে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যে সমন্বয়হীনতা ও অসঙ্গতির সমালোচনা করেন।

সংসদে বক্তব্য দেওয়ার সময় রুমিন ফারহানা বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’-এর উদাহরণ টেনে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না থেকেও সর্বক্ষণিক বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন এবং গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাই এর সর্বশেষ উদাহরণ।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়নের আবেদন নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ভিন্নমুখী বক্তব্যের প্রসঙ্গ তুলে রুমিন ফারহানা বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যা বলছেন, তার একটির সঙ্গে অন্যটির কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না।

বক্তব্যে তিনি সরকারের কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির সাম্প্রতিক বক্তব্যের তুলনা তুলে ধরেন:

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেন, হাসিনা নিজে ফিরুন বা তাকে ফিরিয়ে আনা হোক—সরকার তার আসা ঠেকাতে চায় না এবং তার পাসপোর্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও হাসিনা এখনো বাংলাদেশের নাগরিক বলেও উপদেষ্টা মন্তব্য করেছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এর বিপরীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন। গত ৯ নভেম্বর তিনি পুনরায় বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না এবং নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা নেই; বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরানোর কথা বলেন তিনি। এছাড়া আবেদনটিকেও তিনি 'হাস্যকর' বলে প্রত্যাখ্যান করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী

অন্যদিকে, ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট ও এনআইডি আবেদনের প্রসঙ্গে জানান, তিনি এর সত্যতা এখনো যাচাই করতে পারেননি এবং আবেদনের আইনগত ভিত্তি দেখে পররাষ্ট্র বা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। পাশাপাশি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আইনমন্ত্রী

রুমিন ফারহানা আরো উল্লেখ করেন, গত ৮ ও ১৪ নভেম্বর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সরকার আইনগত প্রক্রিয়ার মধ্যে আছে এবং হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে, বাকি সিদ্ধান্ত ভারতের। এছাড়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে হাসিনা আপিলের কোনো সুযোগ পাবেন না বলেও আইনমন্ত্রী জানান।

সরকারের নীতিনির্ধারকদের এমন পরস্পরবিরোধী অবস্থানের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, যেখানে একজন উপদেষ্টা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে মত দিচ্ছেন, সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন আবেদন যাচাই করা হয়নি, ঠিক একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবেদনটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছেন।

এআরবি

জিয়াউলকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী

দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে রিং পরানো সম্পন্ন

প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল

ভোলা নর্থ-৩ কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু

এমপি নুসরাতের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, সদস্যদের যে বার্তা দিলেন স্পিকার

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি