হোম > জাতীয়

বড় প্রকল্পে ভূমি অধিগ্রহণে অনুমোদন, কৃষিজমি রক্ষায় জোর

কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভা

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের একাধিক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০টি স্টেশন (১২টি নতুন ও ৮টি পুনঃনির্মাণ) স্থাপন প্রকল্প। এর আওতায় গাজীপুর জেলার সদর উপজেলায় পূবাইল ফায়ার স্টেশনের জন্য ১.০০ একর জমি বরাদ্দ অনুমোদিত হয়।

রাজধানীতে রোববার কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি-র ১৫৫তম সভায় এ অনুমোদন দেয়া হয়। মো. মিজানুর রহমান মিনু, ভূমিমন্ত্রীর সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়।

এছাড়া ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য ১২.১৪৭১ একর এবং ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে” প্রকল্পের ৪র্থ পর্যায়ে (০.০০–২৪.০০ কিলোমিটার) উত্তরা ও সাভার এলাকায় ১৩.৪৪৪৮ একর ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় উন্নয়নের স্বার্থে বৃহৎ প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তা অবশ্যই জনগণের দুর্ভোগ কমিয়ে এবং প্রচলিত আইন-বিধি মেনে করতে হবে। একইসঙ্গে তিনি কৃষিজমি সংরক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন।

এদিকে জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জেলার ৫০ বিঘার ঊর্ধ্বে ভূমি অধিগ্রহণ প্রস্তাবও চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হয়। এর মধ্যে সিলেট জেলার বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলায় “সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কয়েকটি মৌজায় মোট উল্লেখযোগ্য পরিমাণ জমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে।

এছাড়া দাউদকান্দি-গোয়ালমারী-শ্রীরামেরচর (কুমিল্লা)-মতলব উত্তর জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় একাধিক মৌজায় জমি অধিগ্রহণের প্রস্তাবও কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের