হোম > জাতীয়

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত: ইউরোপীয় ইউনিয়ন

বিশেষ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) হাইকমিশন।

শুক্রবার ঢোকায় অবস্থিত দূতাবাস ও মিশনের পক্ষ থেকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে পৃথক শোকবার্তা প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।

যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয়, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কঠিন এই সময়ে তার পরিবার, বন্ধু আর সমর্থকদের প্রতি আমরা আন্তারিক সমবেদনা জানাই।

আর ইইউ দূতাবাস তাদের শোকবার্তায় বলেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার, বন্ধুবান্ধব ও শোকাহত সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ

গণতন্ত্রে সমালোচনা শোনার ও অন্যের মত গ্রহণের মানসিকতা থাকতে হবে: আইনমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস