হোম > জাতীয়

ঈদের সময় প্রতিদিন গড়ে দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার

ঈদুল আজহার আগে ও পরে ২৫-৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের দিন ছাড়া অন্যান্য দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়েছে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রয়োজনে ট্রিপসংখ্যা বাড়ানোর জন্য ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে ঘরমুখী ও ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের যাতায়াতে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ডিএমটিসিএল জানিয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে মেট্রোরেল স্টেশন ও এর সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের ছুটিতে সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল চলাচল নিশ্চিত করতে সহযোগিতা করায় সব যাত্রী ও অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী