হোম > জাতীয়

পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারে আসছে রোববার

স্টাফ রিপোর্টার

অনেক জল্পনা-কল্পনা শেষে বাজারে আসছে পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। আগামী রোববার এ ব্যাগের বাজারজাত কার্যক্রম উদ্বোধন করবেন দুই উপদেষ্টা।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজধানীর কারওয়ান বাজারে রোববার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা বশিরউদ্দীন উপস্থিত থাকবেন।

দীর্ঘদিন ধরে পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ বাজারজাতের চেষ্টা করছিল সরকার। সরকার চায় ভোক্তারা পরিবেশ রক্ষায় পলিথিনের বিকল্প হিসেবে একাধিকবার ব্যবহার করা যায় এমন পাটের ব্যাগ ব্যবহার করুক।

এ ব্যাগের প্রতিটির দাম হবে ৩৫ থেকে ৭৫ টাকা পর্যন্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন

কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু

আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন

বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তুরস্কে শুরু হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

আরেকটু হোমওয়ার্ক করে সংসদে এলে ভালো হয়, কেন বললেন আইনমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ

জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ বিল উত্থাপন

সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান