হোম > জাতীয়

আজ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন প্রধানমন্ত্রী

প্রথম অফিস করবেন সচিবালয়ে

স্টাফ রিপোর্টার

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ার‌ম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার তিনি শপথ গ্রহণ করেন। এদিন নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রীরাও শপথ নেন। আজ বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবে নতুন সরকার।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অফিস করবেন তারেক রহমান। এদিন তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সরকারের শীর্ষ আমলাদের সঙ্গে মতবিনিময় করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে পৌঁছাবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ করা দপ্তরে অফিস করবেন। সচিবালয়ে প্রথম দিন প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন।

দায়িত্ব গ্রহণের পর শুরুতেই তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন। আজ সচিবালয়ে মধ্যাহ্নভোজ শেষে বেলা ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তিনি। যদিও এ বৈঠকের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি; তবে এটি হবে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক নীতিনির্ধারণী আলোচনা।

অপরদিকে বিকাল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ সভায় তিনি নতুন সরকারের অগ্রাধিকার ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী; ৬৮টি। বাকি আসনগুলোতে বিভিন্ন জোট, দল ও স্বতন্ত্র প্রার্থিরা জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় ১৫০ জন এর আগে কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি।

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

শিক্ষকদের জীবনমান উন্নয়নের নির্দেশনা না থাকার অভিযোগ

বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্য

অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যেই দিন কাটছে রোগীদের

দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডা. জাহেদকে

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে

শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা: শফিকুল আলম

কক্সবাজারে ‘১৯৭ কিলোমিটার’ গাড়ি চালিয়েছেন প্রধানমন্ত্রী

মুদি ব্যবসায়ীরাই হতে পারবেন টিসিবির ডিলার

যেভাবে দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে